প্রতীকী ছবি
জাতীয়

মোটরসাইকেল কেড়ে নিল নারীর প্রাণ

সান নিউজ ডেস্ক রাজধানীর কারওয়ান বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় বিনা (২২) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

আরও পড়ুন: আ’লীগ কর্মীকে কুপিয়ে জখম

এর আগে শুক্রবার (৬ মে) রাতে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটির আরোহী ছিলেন। আর মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মোস্তফা কামাল নামে এক ব্যক্তি। তিনি আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ জানায়, সার্ক ফোয়ারার সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বাড়ি খায়, এতে বিনা পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। বিনা ও মোস্তফা পূর্বপরিচিত ছিলেন নাকি রাইডার-যাত্রী ছিলেন তা জানার চেষ্টা করছে বলে জানান রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা