ফাইল ছবি
জাতীয়

শাহজালালে ২৭৩ আইফোন জব্দ

সান নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি সাড়ে ৩শ মোবাইল ফোনসহ দেড় কেজি স্বর্ণালংকার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। এ সময় এক যাত্রীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে তাকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার সানোয়ারুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৪ ফ্লাইটে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তৌফিক বিন রেজা নামে ওই যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে শনাক্ত করা হয়।

আরও পড়ুন: এবার ঈদের সড়ক পরিস্থিতি অতীতের চেয়ে ভালো

পরে তৌফিক বিন রেজার কাছে থাকা ছয়টি লাগেজ তল্লাশি করে ২৭৩টি আইফোন থার্টিন প্রো ম্যাক্স ছাড়াও সামস্যাং নোট ২০, গুগল পিক্সেলসহ প্রায় সাড়ে তিনশ মোবাইল হ্যান্ডসেট পাওয়া যায়। এ ছাড়া তার কাছে প্রায় এক কেজি ছয়শ গ্রাম ওজনের স্বর্ণালংকার ও সোনার বারও পাওয়া যায়।

সানোয়ারুল কবীর জানান, এসব আইফোন এবং স্বর্ণালংকার ও সোনার বারের আনুমানিক বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা।

আরও পড়ুন: জাতিসংঘ মহাসচিবের সফর চলাকালে কিয়েভে হামলা

তিনি জানান, তৌফিক বিন রেজা প্রায়ই বিদেশ ভ্রমণ করতেন। তার বিরুদ্ধে কাস্টমস আইন এবং ফৌজদারি আইনে দুটি মামলা করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা