সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ( ফাইল ছবি )
জাতীয়

এবার ঈদের সড়ক পরিস্থিতি অতীতের চেয়ে ভালো

সান নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রায় সড়কের পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো।

আরও পড়ুন: জাতিসংঘ মহাসচিবের সফর চলাকালে কিয়েভে হামলা

শুক্রবার ( ২৯ এপ্রিল ) রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন থেকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গাজীপুরের যানজটের যে সমস্যা ছিল, আমার মনে হয় এবার আর সেই সঙ্কট হবে না। আমরা তিনটা ফ্লাইওভার খুলে দিয়েছি গাজীপুরে। সেখানে এখন নিয়মিত গাড়ি চলছে।

আর উত্তরবঙ্গের দিকে যানজটের যে সমস্যা হয়, সেটা ওভারকাম করেছি। সেখানে নলকা ছিল দীর্ঘদিনের একটা সমস্যা। আমরা নলকা সেতু করে ফেলেছি। কাজেই সেখানে কোনো সংকট হবে বলে আমার মনে হয় না।

ঈদযাত্রায় যেন ভোগান্তি না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজখবর রাখছেন বলে জানান ওবায়দুল কাদের।

আরও পড়ুন: ঢাকা ছেড়েছেন জয়শঙ্কর

তিনি বলেন, এবার কোনো রাস্তায় যেন কোনো অবস্থায় দুর্ভোগ না হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী খেয়াল রাখছেন।

তারপরও কিছু জায়গায় যানজটের জন্য চালকদের অসহিষ্ণুতাকে দায়ী করেন মন্ত্রী বলেন, সড়কে একটু চাপ দেখলেই অনেক সময় রং রোডে চলে যায় চালক। রং রোডে দু-চারটা গাড়ি গেলে এরপর পুরো এলাকা অনেকক্ষণ ধরে যানজটে থাকে। এবার বিষয়টাকে আমরা ভালোভাবে দেখছি। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সড়ক ভালো আছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা