পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ছবি: সংগৃহীত)
জাতীয়

আইওএমকে অভিবাসন নিয়ে কাজ করার আহ্বান

সান নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) জলবায়ু-অভিবাসন নিয়ে আরও কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশে নবনিযুক্ত আইওএম চিফ অব মিশন আবদুসাত্তর এসয়েভ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচয়পত্র পেশকালে মন্ত্রী এ পরামর্শ দেন।

আরও পড়ুন: আগামী ৩১ মে হজ ফ্লাইট শুরু

বুধবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

পরিচয়পত্র পেশকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে চলাচল মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উপযুক্ত উপায় খুঁজে বের করা উচিত।

এ সময় তিনি নতুন আইওএম কান্ট্রি চিফকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ড. মোমেন রোহিঙ্গাদের মানবিক সাড়া প্রদানে আইওএম’র সম্পৃক্ততার কথা স্বীকার করে বিশ্বের অন্যান্য অংশে জরুরি পরিস্থিতিতে অব্যাহত আন্তর্জাতিক সহায়তার গুরুত্বের ওপর জোর দেন।

আরও পড়ুন: বন্দুক হামলায় শিশুসহ নিহত ৪

এসোয়েভ তাকে ভাসানচরে আইওএম’র আসন্ন কাজ এবং অন্যান্য বিষয় সম্পর্কে অবহিত করেন। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অগ্রাধিকারের কথা স্বীকার করেন।

ড. মোমেন সাম্প্রতিক অতীতে কিছু আন্তর্জাতিক সংঘাতের পরিস্থিতি থেকে পালিয়ে আসা বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে সহযোগিতার জন্য আইওএমকে ধন্যবাদ জানান।

তিনি নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসনের বিষয়ে গ্লোবাল কমপ্যাক্ট বাস্তবায়নসহ আন্তর্জাতিক অভিবাসন সমস্যায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। সেই সঙ্গে জাতিসংঘের সংস্থা হিসেবে আইওএমকে আরও শক্তিশালী ও তাদের কণ্ঠস্বর সমুন্নত রাখার জন্য বাংলাদেশকে অনুরোধ করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা