বৃষ্টিপাত (ছবি: সংগৃহীত)
জাতীয়

সাত বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের সাত বিভাগে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ও রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

এদিকে আগামী পাঁচ দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত প্রবনতা বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা কমতে পারে। রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ও তা অব্যাহত থাকতে পারে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা