সড়ক দুর্ঘটনা (ছবি: প্রতীকী)
জাতীয়

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডায় রাস্তা পারাপার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বয়স অনুমানিক ৭০ বছর। এ ঘটনায় মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উত্তর বাড্ডার ইবনে সিনা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. ইমন জানান, রাস্তা পার হতে গিয়ে আমার মোটরসাইকেলের সঙ্গে ওই বৃদ্ধ ব্যক্তির ধাক্কা লাগে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারের সময় ওই বৃদ্ধ পাঠাও চালক ইমনের মোটরসাইকেলে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় বাড্ডা থানায় খবর দিলে পুলিশ এসে ইমনকে আটক করে নিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: সংস্কৃতি রক্ষাই হোক নববর্ষের অঙ্গীকার

তিনি বলেন, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার গায়ে ছিল সাদা পাঞ্জাবি ও সাদা পাজামা। মুখে দাঁড়ি আছে। আমরা ক্রাইমসিন ইউনিটকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানা যাবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা