পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
জাতীয়

ধর্মের সঙ্গে বৈশাখকে মেলাবেন না

সান নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ধর্মের সঙ্গে বৈশাখকে না মেলানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ স্বাভাবিক বিষয়, এটা বলে বলে প্রচার করার কিছু নেই। বৈশাখে সবাই আনন্দে করছে। আমরা বলি ধর্ম যার, উৎসব সবার। বৈশাখ তার মধ্যে উৎকৃষ্ট উদাহরণ।

আরও পড়ুন: পহেলা বৈশাখে বাঙালি জেগে ওঠে নবপ্রাণে

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পরিকল্পনা কমিশনে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা সবাই বাঙালি। ধর্ম যার যার, উৎসব সবার। বৈশাখ এটার বড় উদাহরণ। কোনো মৌলবাদী এটা বন্ধ করলে তারা বাধাপ্রাপ্ত হবে। আমার বিশ্বাস এই অপশক্তি নিশ্চিহ্ন হবে।

এম এ মান্নান বলেন, আমার ধারণা কেউ বৈশাখের বিরুদ্ধে নেই। মৌলবাদী মহল যদি এটা নিয়ে নেতিবাচক কিছু করতে চায়, তবে তারা চূড়ান্তভাবে নিশ্চিহ্ন হবে।

পরিকল্পনা কমিশনে জাতীয় পতাকার আদলে দৃষ্টিন্দন শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। শহীদ মিনারটির প্রধান মিনারের পেছনে লালবৃত্ত এবং তার পেছনে সবুজ গাছের বেষ্টনী। এর সমন্বয়ে তৈরি হয়েছে প্রাকৃতিক জাতীয় পতাকা। দূর থেকে দেখলে মনে হবে সবুজের মধ্যে লাল সূর্য।

আরও পড়ুন: রমনা বটমূলে বর্ষবরণ উৎসব

পরিকল্পনা কমিশনে শহীদ মিনার চত্বর ও সাংস্কৃতিক কেন্দ্র প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখানে সব ধর্মের মানুষ অনুষ্ঠান উদযাপন করবে। ধর্মীয় অনুষ্ঠান করতে চাইলেও করতে পারবে। এর নামই দেয়া শহীদ মিনার ও সাংস্কৃতিক কেন্দ্র। কেউ দোয়া মাহফিল করতে চাইলেও সমস্যা নেই। পরিকল্পনা কমিশন চত্বরে পরিবেশ চমৎকার। গাছপালা আছে এখানে।

তিনি বলেন, এই জায়গা খালি পড়েছিল। আমরা বেশি টাকা ব্যয় করিনি। সামান্য টাকা ব্যয় করে এটা নির্মাণ করেছি। এখানে বসার সোফা-চেয়ার নেই। সবাই নিজের মতো করে বসতে পারবে।

এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পনা কমিশনের সদস্য মোসাম্মৎ নাসিমা বেগম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা