সড়ক দুর্ঘটনা (ছবি: সংগৃহীত)
জাতীয়

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উত্তরা আজমপুর রবীন্দ্র সরণির আমির কমপ্লেক্সের সামনে এ দুর্ঘনা ঘটে।

নিহতরা হলেন- এনামুল, হনুফা ও অনিক।

নিহত হনুফার মেয়ে সাদিয়া সুলতানা বলেন, তাদের বাড়ি বরিশাল গৌরনদী। তারা বর্তমানে রায়েরবাজার এলাকার বাসিন্দা। নিহত অনিক তার মামাতো ভাই। এদিন ভোরে তাদের পরিচিত এনামুল (নিহত) নামে একজনের মোটরসাইকেলে অনিকের বাবা অসুস্থ ইয়াকুবকে দেখতে গাজিপুর বোর্ডবাজার এলাকায় যাচ্ছিলেন হনুফা বেগম। পথের মধ্যে এ দুর্ঘটনার ঘটে।

তিনি বলেন, তার মা বাসাবাড়িতে কাজ করতেন। রায়েরবাজারে রিকশা মেরামতের গ্যারেজে কাজ করতো অনিক।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস জানান, আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে হনুফা এবং এনামুল মারা যায়। তাদের সঙ্গে থাকা অনিক নামে একজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা