ছবি: সংগৃহীত
জাতীয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ স্কাউটসের ৫০ বছর পূর্তি এবং প্রথমবারের মতাে দেশে স্কাউটস দিবস উদযাপনকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ডাক বিভাগ দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি উদ্বোধনী সিলমােহর প্রকাশ করেছে।

আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ

বৃহস্পতিবার (৭ এপ্রিল) গণভবনে এ স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন, ডাক ও টেলি যােগাযােগ বিভাগের মন্ত্রী মােস্তাফা জব্বার, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মাে. মােজাম্মেল হক খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মাে. তােফাজ্জল হােসেন মিয়া, ডাক ও টেলিযােগাযােগ বিভাগের সচিব মাে. খলিলুর রহমান, মহাপরিচালক মাে. সিরাজ উদ্দিন এবং বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার মাে. ফসিউল্লাহ।

উল্লেখ্য, ১৯১৪ সালে তৎকালীন ব্রিটিশ ভারতীয় শাখার অংশ হিসেবে এ জনপদে স্কাউটিং শুরু হয়। পরবর্তীতে ইস্টবেঙ্গল স্কাউট অ্যাসোসিয়েশন অংশ হিসেবে এবং মহান মুক্তিযুদ্ধকালীন ১৯৭১ সালের এপ্রিল মাসে বাংলাদেশ বয় স্কাউট অ্যাসােসিয়েশন গঠন করা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ৮ থেকে ৯ এপ্রিল ঢাকায় জাতীয় কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ বয় স্কাউট সমিতি গঠিত হয়।

একই বছরের ৯ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে বাংলাদেশের জাতীয় এ স্কাউট সংগঠনকে স্বীকৃতি দেন। ১৯৭৮ সালে বাংলাদেশ স্কাউটস নামকরণ করা হয়। ১৯৭২ সনের ৮ এপ্রিল বাংলাদেশে স্কাউটিংয়ের সূচনা দিবস হিসেবে এবছর থেকে ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন করা হচ্ছে।

আরও পড়ুন: শ্রীলংকা ছাড়লেন নিরুপমা রাজাপাকসে

দেশের শিশু, কিশাের ও যুবদের স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল, সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তােলার লক্ষ্যে স্কাউটিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে ২২ লাখ স্কাউট সদস্য নিয়ে বাংলাদেশ স্কাউটস সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন করছে। দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা