ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করার নির্দেশ - রেলমন্ত্রী ও ভারতীয় রাষ্ট্রদূত-২০২২
জাতীয়
আখাউড়া-আগরতলা রেলপথ

ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করার নির্দেশ

সান নিউজ ডেস্ক : রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে সঙ্গে নিয়ে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ নির্মাণকাজের অগ্রগতি দেখে অসন্তোষ প্রকাশ করে আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন : ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী শিবনগর এলাকায় প্রকল্পের কাজ পরিদর্শন শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেন রেলমন্ত্রী।

কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, এটি আমাদের উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। কাজের অগ্রগতি দেখে আমরা দুই পক্ষই হতাশ। আগামী জুনের মধ্যে রেলপথ বসানোর কাজটি সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। বাকি কাজগুলো হয়তো আরেকটু সময় লাগতে পারে।

তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে করোনার কারণেই কাজ শেষ করতে পারেনি- এটি অযৌক্তিকভাবে ফেলে দিতে পারছি না। অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের এটি গ্রহণ করতে হচ্ছে।

আরও পড়ুন : বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন

রেলমন্ত্রী বলেন, আগামী জুন পর্যন্ত সময় দেওয়া আছে। কিন্তু বাস্তব পরিস্থিতি যা দেখছি- আগামী ডিসেম্বরের মধ্যেও যদি কাজ শেষ করতে পারে, তাহলেও আমরা খুশি থাকব।

তিনি বলেন, আশা করি ঠিকাদার আমাদের উদ্বেগের বিষয়টি বুঝবেন। যদি দেখি উনার কোনো গাফিলতির কারণে কাজটা থেমে আছে- তাহলে বাধ্য হব চুক্তি ভঙ্গের অভিযোগ এনে নতুন ঠিকাদার নিয়োগ করতে।

আরও পড়ুন : শ্রীলংকা ছাড়লেন নিরুপমা রাজাপাকসে

এ বিষয়েভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী প্রকল্পটি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বর্ধিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছি। কাজের অগ্রগতি দেখার জন্য আমার সহকর্মীরা নিয়মিত এখানে আসছে। প্রকল্পটির কাজ দ্রুত শেষ করার জন্য আমরাও চাপে আছি।

এ সময় রেলমন্ত্রীর সঙ্গে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা