জাতীয়

পানি ফুটিয়ে পান করার আহ্বান

মিরাজ উদ্দিন: গত কয়েকদিন যাবত রাজধানী ঢাকার পানির সংকট নিয়ে মানুষের হাহাকার। কোন কোন এলাকায় বিদুৎ, গ্যাস ও পানির সংকট দেখা দিয়েছে।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

পানির সংকট এবং পানির বিভিন্ন সমস্যা নিয়ে আজ মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ৩য় তলায় আব্দুস সালাম হলে ‘নগরবাসীর চাহিদা ও ঢাকা ওয়াসার সক্ষমতা’ শীর্ষক ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) কতৃক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রকৌশলী তাকসিম এ খান, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসা। উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন, সভাপতি ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) সঞ্চালনায় করেন, শাহেদ শফিক, সাধারণ সম্পাদক ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। আরও উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুন: ওয়াসার পানিতে ডায়রিয়ার সম্পৃক্ততা নেই

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে ঢাকা ওয়াসার ১৮০টি পানির পাম্প স্থাপন করা হয়েছে। এবং দৈনিক ২৬০-২৬৫ কোটি লিটার সাপ্লাই দেওয়া হয়। ঢাকা ওয়াসার বর্তমানে পানি উৎপাদন সক্ষমতা ২৭০-২৮০কোটি লিটার।

এই সময় সাংবাদিকদের একাধিক প্রশ্নে তিনি বলেন, ওয়াসার পানির সাথে ডাইরিয়ার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু আমরা ৯৫% পানি বিশুদ্ধ দিতে পারছি। তাই সবাই যদি পানি ফুটিয়ে পান করেন তাহলে কোন ব্যাকটেরিয়া আমাদের আক্রমণ করতে পারবে না।

আর আমাদের রাজধানীর সব এলাকায় আমাদের ওয়াসা রয়েছে সুতরাং পানি সংকটের কোন সম্ভবনা নেই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা