জাতীয়

জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৬

সান নিউজ ডেস্ক : রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে জাল টাকা তৈরির একটি কারখানার সন্ধানসহ বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ডেমরা থানা পুলিশ। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ক্রীড়া প্রতিমন্ত্রী পেলেন মালদ্বীপের স্পোর্টস অ্যাওয়ার্ড

শুক্রবার (১৮ মার্চ) অভিযানে নেতৃত্ব দেওয়া ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ইমরান হোসেন, মো. মিলন হোসাইন, মো. ইলিয়াস মিয়া, সবুজ আহম্মেদ, মো. সাইফুল ইসলাম ও মো. আলিফ।

এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫০ টাকা মূল্যমানের তৈরি করা ১ লাখ ২০ হাজার জাল টাকা, একটি ল্যাপটপ, কালার প্রিন্টার, বিপুল পরিমাণে আঠা ও আইকা, বিভিন্ন ধরনের রং, জাল টাকা তৈরির জন্য A 4 সাইজের প্রচুর কাগজ, নিরাপত্তা সুতার বান্ডেল ইত্যাদি, যা দিয়ে বিপুল পরিমাণ জাল টাকা তৈরি করা সম্ভব।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে ২৯ তিমির মৃত্যু

খন্দকার নাসির উদ্দিন বলেন, ডেমরা থানা এলাকায় নিয়মিত ডিউটিতে থাকা এসআই রেজাউল হাসান সংবাদ পান, সারুলিয়া টেংরাস্থ তিনতলা একটি বাড়ির নিচ তলায় কিছু ব্যক্তি জালটাকা তৈরি করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ওই বাসার নিচ তলার একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় জাল টাকাসহ টাকা তৈরির সরঞ্জামাদি।

আরও পড়ুন: প্রাথমিকে কোটা বাতিলের দাবি

গ্রেফতারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা