ফাইল ছবি
জাতীয়

১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

সান নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পুলিশের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

আরও পড়ুন: ৩০ ক্রু নিয়ে ডুবল আমিরাতের জাহাজ

শুক্রবার (১৮ মার্চ) গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন- শাহ আলম, মোছা. মিনু আক্তার ও মো. হৃদয় মিয়া ।

আশরাফুল ইসলাম বলেন, রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে, যাত্রাবাড়ী থানার দনিয়া কলেজের পশ্চিম-উত্তর পাশে কয়েকজন মাদক কারবারি গাঁজা বিক্রি করছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা