সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ছবি: সংগৃহীত)
জাতীয়

রাজনৈতিক সংলাপে ঢাকা-রিয়াদ 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে রাজনৈতিক সংলাপে অংশ নিয়েছেন। এটি দুই দেশের প্রথম রাজনৈতিক সংলাপ।

বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ সংলাপ শুরু হয়।

এছাড়া সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন ফয়সাল বিন ফারহান আল সউদ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংলাপের মূল আলোচ্য বিষয় বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। এ ছাড়া দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার, রোহিঙ্গা সংকট ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হবে।

সূত্র আরও জানায়, এ সংলাপের মধ্য দিয়ে সৌদি আরব থেকে একটি বড় বিনিয়োগ পাওয়ার সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে বাংলাদেশের।

এদিকে ইতোমধ্যে সৌদি বিনিয়োগকারীরা তেল শোধনাগার, পেট্রো কেমিক্যাল কমপ্লেপ, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, খাদ্য ও ওষুধ শিল্প, সড়ক ও রেলপথ নির্মাণ, সামরিক এবং বেসামরিক বিমান রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ নির্মাণ, সার, রবিদ্যুৎ খাতে ৬০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এছড়া বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে চায় সৌদি।

সংলাপে দুই দেশের মধ্যে বিনিয়োগ, জনশক্তি রপ্তানিসহ যৌথ সহযোগিতার বিষয়ে তিনটি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: সপ্তাহ ব্যবধানে কমল সোনার দাম

প্রসঙ্গত, মঙ্গলবার দুদিনের সফরে ঢাকায় আসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বুধবার বিকেলেই ঢাকা ছাড়বেন তিনি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা