তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)
জাতীয়

তারেক বিদেশে টাকা পাচার করতো

সান নিউজ ডেস্ক: আওয়ামী তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্য কমই বেড়েছে।

আরও পড়ুন: ইউরোপ সফরে যাচ্ছেন জো বাইডেন

তথ্যমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্যান্য সব দেশেই ৬০ শতাংশ দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে অমর একুশে বইমেলায় ‘গণমাধ্যমের হাতেখড়ি’ বইয়ের মোড়ক উন্মোচনের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেসব অসাধু ব্যবসায়ীর কারণে দেশে দ্রব্যমূল্য বেড়েছে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা এখন নানা কথা বলছেন। অথচ তাদের নেতা তারেক জিয়া ও খালেদা জিয়া মিলে বিদেশে টাকা পাচার করতো। তাদের মুখে এসব কথা মানায় না। তাদের সময়ে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই অবস্থা থেকে দেশের ভাবমূর্তি রক্ষার জন্য অপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উনয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে।

বইমেলা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এই বইমেলা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। এই বইমেলাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস জানার আগ্রহ হোক, তরুণরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করুক। তবেই হবে বইমেলার সফলতা।

আরও পড়ুন: কর্ণাটকে হিজাব নিষিদ্ধ করেছে আদালত

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

‘গণমাধ্যমে হাতেখড়ি’ বইটি লিখেছেন কৃষিবিদ, ফ্রিল্যান্স সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব সালেহ মোহাম্মদ রশীদ অলক। বইটি প্রকাশ করেছে আল-হামরা প্রকাশনী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা