রাশিয়া থেকে সার আমদানি
জাতীয়

রাশিয়া থেকে সার আমদানি

সান নিউজ ডেস্ক: রাশিয়া থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ৩০ হাজার টন এমওপি সার আমদানি করবে সরকার। বাংলাদেশ সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে ।

আরও পড়ুন: আফগানদের গুঁড়িয়ে দিলো বাংলাদেশ

বৃহস্পতিবার (০৩ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়। আমদানি করা সারের ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ২১ লাখ ২৩ হাজার ২২০ টাকা।

অর্থমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, এটি অনস্বীকার্য। তবে আমরা যে আইটেমটি আনছি তাদের থেকে এটি নতুন নয়। এই আইটেমটি বরাবরের মতো আনার জন্য চেষ্টা করছি। তারা যদি কোনো কারণে না দেয় তাহলে আমরা ভিন্ন জায়গায় অনুসন্ধান করবো। তাই আগেই আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা ওদের কাছ থেকেই কেনার চেষ্টা করব।

এদিকে, রাশিয়ার ৭টি ব্যাংককে সুইফট ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশে পণ্য আমদানিতে কোনো সমস্যা হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আ হ ম মুস্তফা কামাল।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ব্যাপারে মন্ত্রী বলেন, আমরা আশা করি যুদ্ধ থেমে যাবে। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই এগুলো বিবেচনা করছি। পাশাপাশি আমাদের সেফটিও রেখেছি। আমাদের বিকল্প সোর্স বিবেচনায় রেখেছি।

সুইফটের কারণে কোনো পেমেন্ট করতে না পারলে অন্যরকম ব্যবস্থা করে দিতে হবে বলে জানান আ হ ম মুস্তফা কামাল ।

আরও পড়ুন: রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার ছুঁয়েছে

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ান সেনাবাহিনী বিশেষ অভিযান চালাচ্ছে। এদিকে বাংলাদেশি জাহাজ ইউক্রেনে আটকা পড়ে। ওই জাহাজে স্থানীয় সময় বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে হামলা হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা যান।

আরও পড়ুন: কমেছে মৃত্যু ও শনাক্ত

অপরদিকে, রুশ হামলায় ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র নাবিক হাদিসুর রহমানের মৃত্যুতে বৃহস্পতিবার (৩ মার্চ) গভীর সমবেদনা জানিয়েছে ঢাকায় অবস্থিত রাশিয়ান দূতাবাস।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা