পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
জাতীয়

রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার ছুঁয়েছে

সান নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘মিরাকলের চেয়েও বেশি অগ্রগতি করেছে বাংলাদেশ। পৃথিবীর কেউ এভাবে পারে না’। ‘আমাদের অনেক টাকা, গ্রোথও ভালো। রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার ছুঁয়ে আছে। টাকা টাকা আর টাকা। যে ভীতি ছিল তা আর নেই।’

আরও পড়ুন: ফের বাড়ল গ্যাসের দাম

বৃহস্পতিবার (৩ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন’ বিষয়ক এক সভায় এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ পার্লামেন্টারি ফোর ফর হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার সভাপপিত্বে সভায় অংশ নেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ টিকাবিষয়ক কমিটির সভাপতি মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ সংশ্লিষ্টরা।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যেখানে অনেক দেশ মাইনাস জিডিপিতে আছে। কিন্তু আমরা অনেক এগিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন: দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে বদ্ধপরিকর

‘বাজেট পুনর্বিন্যাসের কথা বলেছিলাম। বাজেট পুনর্বিন্যাস বলতে কী বুঝাতে চাচ্ছি, পুরোটা বলার কোনো স্কোপ নেই। এ নিয়ে এখন আর কিছু বলব না। রাজনৈতিকভাবেও ততটা বলা সঙ্গত নয়। বাজেটের অভ্যন্তরীণ প্লাস মাইনাস করা যায়’,- বলেন তিনি।

তিনি বলেন, ‘দেশের মঙ্গলের জন্য আমাদের চিন্তা করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দেশে বৈষম্য রয়েছে। আমার ধারণা বৈষ্যমকে হত্যা করতে পারব। সেই ক্ষমতা আমাদের আছে।’

মন্ত্রী বলেন, ‘এটি নিয়ন্ত্রণ জরুরি। আমরা তামাক থেকে আয় চাই আবার হেলথ সেক্টরে বাড়তি বাজেটও চাই। কিন্তু আমার মনে হয় তামাক নিয়ন্ত্রণ করলে স্বাস্থ্যখাতে বাজেট কম লাগবে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা