বাংলাদেশি নাবিকের মৃত্যুতে রাশিয়ার সমবেদনা
জাতীয়

বাংলাদেশি নাবিকের মৃত্যুতে রাশিয়ার সমবেদনা

সান নিউজ ডেস্ক: সম্প্রতি রুশ হামলায় ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র নাবিক হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকায় অবস্থিত রাশিয়ান দূতাবাসের পক্ষ থেকে এ বিবৃতি প্রকাশ করা হয়।

রাশিয়ান দূতাবাসের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নাবিক প্রকৌশলী হাদিসুর রহমান মিসাইল হামলায় নিহত হয়েছেন। আমরা নিহতের স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। ইউক্রেন বন্দর থেকে বাংলাদেশি জাহাজের নিরাপদ প্রস্থান নিশ্চিতে রাশিয়ার সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে৷

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর কমান্ড ডাটা পর্যবেক্ষণের ওপর নির্ভর করে বলেছে, ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা পিছু হটার সময় নির্বিচারে গুলি চালায়। তারা ইচ্ছাকৃতভাবে জিম্মিদের ধরে নিয়ে যায়, তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে। এটা সন্ত্রাসীদের কৌশল হিসেবেও সুপরিচিত।

দূতাবাস জানায়, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান থেকে উদ্ভূত মানবিক সমস্যা সমাধানে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুরোধে রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয় হটলাইন চালু করেছে। হটলাইন নম্বর +৭ ৪৯৫ ৪৯৮-৩৪-৪৬, +৭ ৪৯৫ ৪৯৮-৪২-১১ ও +৭ ৪৯৫ ৪৯৮-৪৭-০৯। এছাড়া ই-মেইলে (gumvs@mil.ru) যোগাযোগেরও অনুরোধ করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ান সেনাবাহিনী বিশেষ অভিযান চালাচ্ছে। বাংলাদেশি জাহাজটি ইউক্রেনে আটকা পড়ে। ওই জাহাজে স্থানীয় সময় বুধবার (২ মার্চ) বিকেল ৫ টার দিকে হামলা হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা যান।

হামলায় বাকিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাবিকরা ভিডিও কলে উদ্ধারের আকুতি জানিয়েছেন। বাংলাদেশ সরকার হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি। তবে শিপিং করপোরেশনের পক্ষ থেকে আশ্বাস দিয়া হয়েছে, আটকে পড়া নাবিকদের ফিরিয়ে আনা হবে।

আরও পড়ুন:জ্বালানি তেলে নতুন রেকর্ড

প্রসঙ্গত, বাংলাদেশ শিপিং করপোরেশনের ওই জাহাজে এখন ২৮ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা আছে। বিএসসি সূত্রে জানা গেছে, সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়।

আরও পড়ুন:কমেছে মৃত্যু ও শনাক্ত

অলভিয়া থেকে কার্গো নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল জাহাজটির। চলমান অস্থিরতা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরপরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেয় শিপিং করপোরেশন। তবে ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের জাহাজটি।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা