স্মৃতিসৌধে নির্বাচন কমিশনের শ্রদ্ধা (ছবি: সংগৃহীত)
জাতীয়

স্বাধীনভাবে কাজ করে যাব: সিইসি

নিজস্ব প্রতিবেদক: নতুন নির্বাচন কমিশনের ওপর কোনো রাজনৈতিক চাপ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, আমরা স্বাধীনভাবে কাজ করে যাব।

মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে উপস্থিত ছিলেন ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এমিলি, আহসান হাবীব খান, মো. আলমগীর এবং আনিছুর রহমান।

সিইসি বলেন, বিএনপি কি বলেছেন আমরা তা শুনেছি। আগামী নির্বাচন করার জন্য আমাদের ওপর একটি দায়িত্ব এসেছে। কিভাবে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব বা মোকাবেলা করব সেগুলো পরে আমরা নিজেদের অবশ্যই মধ্যে আলোচনা করব। আমরা রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও সমঝোতা এবং আলাপ-আলোচনা প্রত্যাশা করি।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে আটক ৭২

এদিন শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করেন তারা। পরে সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষ করে সাড়ে ১০টার দিকে ঢাকা উদ্দেশে রওনা হন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা