জাতীয়
রাশিয়া-ইউক্রেন

যুদ্ধ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়কে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বলেছেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি জানান, তিনি আরও বলেন, পোল্যান্ড ও রোমানিয়ায় আমাদের যারা রাষ্ট্রদূত আছেন, তারা ইতোমধ্যে দেখছেন, সেখানে কী হচ্ছে, ওখানে বাংলাদেশিদের কী অবস্থা, তারা আমাদের আপডেট দিচ্ছে। আমাদের সঙ্গে যোগাযোগ আছে। রোমানিয়া এবং পোল্যান্ড দূতাবাস পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, রাশিয়ার সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ফেদরোভ আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রাশিয়ার জন্য মার্চের শুরুর সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রাথমিক নির্দেশ ছিল ‘জয় দিয়ে ২ মার্চের মধ্যে অভিযান শেষ করা’।
ফেদরোভ আরও বলেন, ইউক্রেনের প্রতিরোধ ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা নিয়ে মস্কোর ধারণার চেয়েও শক্ত প্রতিরোধ ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই যুদ্ধে।

আরও পড়ুন: নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়

প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান চলছেই। তবে এর মধ্যেও দুই দেশের আলোচনার ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান ফেদরোভ।

পুতিন সাত দিনের মধ্যে ইউক্রেনে সামরিক অভিযান শেষ করার নির্দেশ দিয়েছেন জানিয়ে সাবেক এই উপমন্ত্রী আরও বলেন, ‘কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনা হওয়া উচিত। আমি বন্ধু কিয়েভ ও ইউক্রেনের নেতৃত্বের অবস্থান সম্পর্কে জানি। তারা আলোচনায় বসতে ও আলোচনা করতে প্রস্তুত; তবে কোনো পূর্বশর্ত ছাড়াই।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা