জাতীয়

শাহবাগে ২ নবজাতকের লাশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ছবিরহাট গেটসংলগ্ন এলাকা থেকে কাপড়ে মোড়ানো দুটি নবজাতকের লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে স্থানীয়দের ফোন পেয়ে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার।

তিনি বলেন, স্থানীয়দের ফোন পেয়ে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। লাশ দুটো অপুষ্ট, ভ্রূণ। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পুলিশ জানায়, হয়তো রাতের বেলা কেউ তাদের ফেলে যায়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা