জাতীয়

শিক্ষার্থীকে একসাথে ৪ ডোজ টিকা!

সান নিউজ ডেস্ক: অষ্টম শ্রেণির এক ছাত্রীকে পরপর চার ডোজ করোনার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই ছাত্রীর নাম আবিদা বিনতে আজিজ (১৪)।

শনিবার (১২ ফেব্রুয়ারি) নেত্রকোনায় জেলার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। সে মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং মদন পৌর শহরের মাহমুদপুর গ্রামের আজিজুল হকের মেয়ে।

এদিকে অভিভাবকরা ঘটনাটি জানার পর আবিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তবে ঘটনাটি ধামাচাপা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত নার্সকে কৌশলে সরিয়ে নিয়েছে।

ভুক্তভোগী ছাত্রী ও তার অভিভাবকরা, শনিবার সকাল থেকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়। বেলা ১১টার দিকে আবিদা টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে। টিকা দেওয়ার দায়িত্বে থাকা এক নার্স মোবাইল ফোনে কথা বলতে বলতে আবিদার শরীরে পরপর চার ডোজ টিকা পুশ করে দেন। পরে আবিদা অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়।

আবিদার মা রাজিয়া সুলতানা বলেন, আমার মেয়ের শরীরে পরপর চার ডোজ টিকা পুশ করা হয়েছে। এতে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিফাত সাঈদকে জানাতে গেলে তিনি আমার সঙ্গে উল্টো খারাপ আচরণ করেন। বর্তমানে আমি আমার মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় আছি।

তবে অসদাচরণের অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রিফাত সাঈদ বলেন, যে নার্স ওই শিক্ষার্থীর শরীরে চার ডোজ টিকা পুশ করেছে, তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ নিয়ে শিক্ষার্থীর স্বজনদের সঙ্গে কথা হয়েছে।

মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর বলেন, বিষয়টি নিয়ে ওই শিক্ষার্থী এবং তার পরিবারের লোকজনের সঙ্গে আমি কথা বলেছি। ওই শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা