ছবি-সংগৃহিত
জাতীয়
দক্ষিণ সুদানের সঙ্গে

দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তির প্রস্তাব

সাননিউজ ডেস্ক: কৃষি, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি, বিনিয়োগ-বাণিজ্যে সহযোগিতার লক্ষ্যে দক্ষিণ সুদানকে চুক্তির প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার ঢাকা সফররত দক্ষিণ সুদানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দক্ষিণ সুদানের পররাষ্ট্রউপমন্ত্রী দেং দাউ দেংয়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও দক্ষিণ সুদান সরকারের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠকের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় দক্ষিণ সুদানের প্রতিনিধি দলকে স্বাগত জানান। বৈঠকে ড. মোমেন পরামর্শ দেন- উভয় দেশ কৃষি, ওষুধ, আইসিটি খাতে সহযোগিতা বাড়াতে পারে। দক্ষিণ সুদান চাইলে বাংলাদেশের তৈরি জাহাজ পেতে পারে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, দক্ষিণ সুদান থেকে বাংলাদেশে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সফর এটি। প্রতিনিধি দলে বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি রয়েছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা