ঢাকা নগর পরিবহন
জাতীয়

তিন রুটে চালু হচ্ছে নগর পরিবহন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আরও তিনটি রুটে ঢাকা নগর পরিবহন চালুর সিদ্ধান্ত হয়েছে। বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভা শেষে এ তথ্য জানানো হয়।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভা শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সভায় কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন।

তাপস বলেন, ঢাকা নগর পরিবহনের প্রথম যাত্রাপথ ২১ নম্বর রুট। এটা সবুজ গুচ্ছের অন্তর্ভুক্ত। একই গুচ্ছের আওতায় নতুন ২২, ২৩ ও ২৬ নম্বর রুট আমরা চিহ্নিত করেছি।

নতুন ২২ নম্বর যাত্রাপথ- ঘাটারচর, বসিলা ও আসাদগেট হয়ে ফার্মগেট, শাহবাগ, পল্টন ও রূপসী হয়ে ভুলতা। ২৩ নম্বর যাত্রাপথ- ঘাটারচর-বসিলা-আসাদগেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি-শাহবাগ-পল্টন কমলাপুর-সায়েদাবাদ ও সাইনবোর্ড হয়ে মেঘনা ঘাট।

আর ২৬ নম্বর যাত্রাপথ হলো ঘাটারচর-বসিলা-আসাদগেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি-শাহবাগ-কাকরাইল-শাপলা চত্বর-দয়াগঞ্জ ও পোস্তগোলা হয়ে নারায়ণগঞ্জ। এর আগে গত ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর টু কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি ডাবল ডেকার বাসসহ ৫০টি বাস দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন: কলেজছাত্রকে মারধর, তিনটি বাস আটক

ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে দুটি ভাগ করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এর মধ্যে একটি হলো আরবান ট্রান্সপোর্ট। আর ঢাকার আশপাশের জেলার বাসগুলোকে সাব-আরবান ট্রান্সপোর্ট হিসাবে চিহ্নিত করা হয়েছে।

২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক রুটভিত্তিক কোম্পানির অধীনে বাস চালানোর উদ্যোগ নিয়েছিলেন। পরে ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর বাস রুট রেশনালাইজেশন কমিটির ব্যবস্থাপনার দায়িত্ব পান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সাঈদ খোকন। তিনি ১১টি সভা করেছেন। এরপর নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস কমিটির দায়িত্ব পান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা