বেনাপোল সীমান্ত বন্দর (ছবি-সংগৃহীত)
জাতীয়

ধর্মঘট প্রত্যাহার, সচল বেনাপোল 

বেনাপোল বন্দর প্রতিনিধি: পেট্রাপোল-বেনাপোল বন্দর টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) ফের চালু হয়েছে আমদানি-রফতানি এবং বাণিজ্য।

ভারতের বন্দরে পরিবহণ শ্রমিকসহ ৮ টি সংগঠনের পক্ষ থেকে বিএসএফ ও পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির সঙ্গে দফায় দফায় মিটিং হয়। গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হলে ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেয় ভারতীয় সংগঠনগুলো।

গতকাল শুক্রবার ( ৪ ফেব্রুয়ারি) বন্দরে সরকারি বন্ধ থাকায় আজ শনিবার থেকে কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।

প্রসঙ্গত, বিএসএফ কর্তৃক হয়রানি, বন্দরের অভ্যন্তরে বৈধ প্রবেশ ছাড়া প্রবেশ করতে না দেওয়া, ৬ মাসের মধ্যে পণ্যবাহী গাড়ির কাগজ বৈধ করাসহ বিভিন্ন অভিযোগের দাবিতে গত ৩১ জানুয়ারি থেকে টানা ৫ দিন পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকে।

পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড স্টাফ ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, গত বুধবার ( ২ ফেব্রুয়ারি) শুল্ক দফতরের সঙ্গে কলকাতায় দীর্ঘ সময় ধরে চলা বৈঠকে ক্লিয়ারিং এজেন্টরা তাদের সংগঠনের পক্ষ থেকে শুল্ক দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বিভিন্ন সংগঠনের দাবি সম্পর্কে বিস্তারিতভাবে জানান।

এরপরই বৃহস্পতিবার দুপুরে পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ লিখিতভাবে একটি নোটিশ জারি করে পূর্বের নির্দেশনার সময় বর্ধিত করেন।

এ বিষয়ে পেট্রাপোল স্থলবন্দরের ম্যানেজার কমলেশ সাহানি বলেন, সম্প্রতি এ সীমান্তে বহিঃবাণিজ্যের ট্রাক থেকে সোনা, ডলার, গাঁজা, জাল লাইসেন্স উদ্ধার করেছে বিএসএফ। এরপর থেকে কেন্দ্র সরকার দেশের স্বার্থে সীমান্তে কিছু নিয়ম জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাক চালকসহ অন্যদের জন্য সাধারণ আই কার্ড চালু করার ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য ১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে।

পাশাপাশি বৃহস্পতিবার সমস্ত সংগঠনকে একটি বিজ্ঞপ্তি জারি করে তাতে জানানো হয়েছে, যে সমস্ত গাড়ির কাগজ নবায়ন করা হয়নি এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো ট্রাক চালকসহ অন্যদের কমন আই কার্ড না হলেও আগামী একমাস পূর্বের নিয়মে আমদানি-রফতানি চালু রাখতে ট্রাক রাখার জায়গায় ট্রাক চালক এবং খালাসিদের প্রবেশে তাদের সঙ্গে আপাতত আধার কার্ড বা ভোটারকার্ড সঙ্গে রাখলেই হবে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ

তিনি আরও বলেন, সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করে সীমান্ত বাণিজ্যে গতি আনার অনুরোধ করেন। সে অনুযায়ী বেশির ভাগ সংগঠনই শনিবার থেকে সম্পূর্ণভাবে আমদানি-রফতানি শুরু করার কথা বলে আশ্বস্থ করলে ধর্মঘটকারীরা শনিবার সকাল থেকে কাজে যোগ দেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা