উত্তর সিটি কর্পোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মী মারা গেছেন (ছবি: সংগৃহীত)
জাতীয়

ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল পরিচ্ছন্নতা কর্মীর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে ময়লার গাড়ির ধাক্কায় উত্তর সিটি কর্পোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মী মারা গেছেন। নিহতের নাম শিখা রানী ভরানী (৫৫)। তিনি পরিবারের সাথে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন।

রোববার (২৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার (ইন্সপেক্টর তদন্ত) শাহ আলম।

তিনি জানান, শনিবার দিনগত রাত আনুমানিক পৌনে দুইটার দিকে জাহাঙ্গীর গেটের দিকে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নতা কর্মী। ফ্লাইওভার দিয়ে আসা সাদা রঙের একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ময়লার গাড়িটি পালিয়ে যায়।

গাড়িটি শনাক্ত করতে তদন্তে নেমেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা