প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)
জাতীয়

পুলিশের ওপর মানুষের আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ পুলিশ। মানুষের নিরাপত্তা রক্ষা করতে দক্ষতার সাথে কাজ করায় পুলিশের ওপর মানুষের আস্থা অনেক বেড়েছে।

রোববার (২৩ জানুয়ারি) সকালে পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২২ এর উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনী বিভিন্ন সময় দেশের বিভিন্ন দায়িত্ব দক্ষতার সাথে পালন করছে। বিএনপির ধ্বংসাত্মক কার্যকলাপ ভাঙচুর জ্বালাও-পোড়াও মোকাবিলা করেছে। করোনা মহামারি মোকাবিলায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। এতে পুলিশের ওপর মানুষের আস্থা অনেক বেশি বেড়েছে।

জনগণের সেবক হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ক্ষমতায় আসার পর পুলিশের বাজেট ৪শ থেকে ৮শ কোটি টাকায় উন্নীত করেছি। আওয়ামী লীগ সরকার পুলিশকে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

এদিকে প্যারেডে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থেকে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ করেন তিনি। বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন পুলিশ সুপার মো. ছালেহ উদ্দিন। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে ২০২০ সালে ১১৫ ও ২০২১ সালে ১১৫ জনসহ মোট ২৩০ পুলিশ সদস্যকে পদক দেওয়া হবে। পদকের মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা। করোনার কারণে ২০২১ সালে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত না হওয়ার কারণে এ বছর ২০২০ ও ২০২১ সালের পদক একসাথে দেওয়া হচ্ছে।

অপরদিকে করোনা মহামারির কারণে এবারের অনুষ্ঠান কিছুটা কাটছাঁট করা হয়েছে। পাঁচ দিনব্যাপী (২৩-২৭ জানুয়ারি) পুলিশ সপ্তাহের প্রতিটি অনুষ্ঠান যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা