বাংলাদেশ ও ইন্দোনেশিয়া (ছবি: সংগৃহীত)
জাতীয়

অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করতে চায় বাংলাদেশ-ইন্দোনেশিয়া 

নিজস্ব প্রতিবেদক: অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করতে একমত হয়েছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া। ব্যবসা-বাণিজ্য আরও বাড়াতে প্রস্তাবিত দ্বিপাক্ষিক এ চুক্তি দ্রুত সম্পন্ন করার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের ক্রমবর্ধমান প্রবণতা সন্তোষজনক হারে বেড়েছে। এজন্য দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও বৃদ্ধি করতে দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিটি এ বছরের মধ্যে সম্পন্ন করতে চায় ঢাকা।

বুধবার টেলিফোনে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদির সাথে আলাকালে আব্দুল মোমেন এ কথা বলেন। এ সময় তিনি মারসুদির সাথে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

ড. মোমেন বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে ইন্দোনেশিয়াকে আরও বেশি আমদানির অনুরোধ জানান। এ সময় মোমেন আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য ইন্দোনেশিয়ার সমর্থন চান।

দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন মোমেন এবং মারসুদি। তারা সম্পর্ককে আরও জোরদারের অঙ্গীকার করেন। দুই মন্ত্রী চলতি বছর ঢাকা ও জাকার্তার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করতে একমত হন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা