জাতীয়

মুন্সিগঞ্জে থানা ঘেরাও 

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লবের লোকজনের বিরুদ্ধে অভিযোগ দেয়ায় সদর থানা ঘেরাও করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুর পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত তারা থানা প্রাঙ্গণে অবস্থান করেন। এ সময় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা পুলিশের গাড়ি অবরুদ্ধ করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। এতে থানা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি দুই ভাগে বিভক্ত। এক ভাগ সংসদ সদস্য মৃনাল কান্তি দাসের পক্ষে, আরেক ভাগ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও তার ছেলে পৌর মেয়র বিপ্লবের পক্ষে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার পাঁচঘরিয়া কান্দি এলাকায় সংসদ সদস্যের অনুসারী শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান বাবুর ওপর হামলা করেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র সাজ্জাদ সাগর। তিনি পৌর মেয়রের অনুসারী। পরে দুই পক্ষের লোকজনের মধ্য মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ করে দুই পক্ষ।

এদিকে পৌর মেয়র ফয়সাল বিপ্লবের নেতৃত্বে বুধবার (১৯ জানুয়ারি) বেলা দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত শতাধিক নেতাকর্মী থানার প্রধান ফটক ঘেরাও করে অবস্থান নেন। এতে শহরের থানা সড়কটিতে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় পৌরসভার কাউন্সিলর মো. সোহেল রানা, আব্দুস সাত্তার মুন্সী, আওলাদ হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হোসেন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সদর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া, শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা