জাতীয়

৪০ দেশের বুথ থেকে টাকা তুলে ঢাকায় গ্রেফতার তুর্কি নাগরিক 

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন ৪০ দেশের ব্যাংকের এটিএম কার্ড ক্লোন করে বাংলাদেশের ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টাকালে এক তুর্কি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই চক্রের বিষয়ে বিভিন্ন তথ্য জানান সিটিটিসির প্রধান আসাদুজ্জামান। গ্রেফতার তুর্কি নাগরিকের হাকান জানবারকান (৫৫)। এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) গুলশান-১ থেকে হাকানসহ এক বাংলাদেশি সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

গত বছরের ৩১ ডিসেম্বর হাকান জানবারকান বিজনেস ভিসা নিয়ে ঢাকায় আসেন। তার একাধিক পাসপোর্ট রয়েছে। তিনি একেকবার একেক পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণ করেন।

বাংলাদেশি সহযোগীকে গ্রেফতার করা হয়েছে তার নাম মফিউল ইসলাম। গ্রেফতারের সময় তাদের দু’জনের কাছ থেকে পাঁচটি বিভিন্ন মডেলের ফোন, একটি ল্যাপটপ, ১৫টি ক্লোন করা এটিএম কার্ডসহ মোট ১৭টি কার্ড উদ্ধার করা হয়েছে। এর আগে ২০১৯ সালে ভারতে ওই এটিএম কার্ড ক্লোনিংয়ের দায়ে একবার গ্রেফতার হয়েছিলেন তুর্কি নাগরিক হাকান জানবারকান।

সিটিটিসির প্রধান আসাদুজ্জামান জানান, রাজধানী ঢাকায় ইস্টার্ন ব্যাংকের বুথ ব্যবহার করে শতাধিক বার টাকা উত্তোলনের চেষ্টা করা হয়েছে। তবে ইবিএল অ্যান্টি স্ক্যামিং সফটওয়্যার ব্যবহার করায় টাকা উত্তোলন চেষ্টা ব্যর্থ হয়। বিষয়টি টের পেয়ে যায় ব্যাংক কর্তৃপক্ষ। তারা এ বিষয়ে পুলিশকে অবহিত করে। এরপর পুলিশ তাকে গ্রেফতারে মাঠে নামে।

তিনি আরও জানান, গ্রেফতার হওয়ার পর কারারক্ষীদের হেফাজতে ভারতের আসামের জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাকান। পরে সেখান থেকেই পালিয়ে যান তিনি। এরপর তিনি নেপালে যান। নেপাল থেকে আউটপাস নিয়ে যান নিজ দেশ তুরস্কে। ভারত, নেপাল ও বাংলাদেশে এটিএম কার্ড ক্লোনিং করে অর্থ হাতিয়ে নেওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আসাদুজ্জামান জানান, ভারত, নেপাল ও বাংলাদেশে এই তুর্কি নাগরিক একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। ভারতে ২০১৯ সালে বাংলাদেশি সহযোগী শহিদুল ইসলামসহ গ্রেফতার হয়েছিলেন তিনি। সেখান থেকে হাকান পালিয়ে যেতে পারলেও শহিদুল এখনো ভারতের কারাগারে রয়েছেন। শহিদুলের ভাই মফিউল ইসলাম। তারা সবাই মিলে এই এটিএম কার্ড ক্লোনিং করেন।

তিনি আরও জানান, ঢাকায় আসার পর তুরস্কের এই নাগরিক ২ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ইস্টার্ন ব্যাংকের বিভিন্ন বুথে গিয়ে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, ইউএসএ, ভারত, তুরস্ক, সৌদি আরব, অস্ট্রিয়া, জার্মানি, ভিয়েতনাম, যুক্তরাজ্য, কানাডা, বলিভিয়া, স্পেন, ফিনল্যান্ড, নরওয়েসহ প্রায় ৪০টি দেশের নাগরিকদের ক্লোন করা ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে কমপক্ষে একশবার টাকা উত্তোলনের চেষ্টা করেন। কার্ডগুলো তিনি বিদেশ থেকেই ক্লোন করে নিয়ে আসেন বলে আমরা ধারণা করছি।

সিটিটিসির প্রধান জানান, এই চক্রের সঙ্গে তুরস্ক, বুলগেরিয়া, মেক্সিকো, ভারতসহ বিভিন্ন দেশের নাগরিক জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন হাকান জানবারকান। কার্ড ক্লোনিংয়ের ঘটনায় তার বিরুদ্ধে পল্টন থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা