মুমূর্ষু অবস্থায় হাসপাতালে গৃহকর্মী ফারজানা (ছবি: সংগৃহীত)
জাতীয়

টয়লেটে আটকে উলঙ্গ করে চলত নির্যাতন!

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগান থানার হাতিরপুল এলাকায় মধ্যযুগীয় কায়দায় ফারজানা (১৫) নামে এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠেছে। মুমূর্ষু অবস্থায় ফারজানা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা যায়, ওই বাসায় দীর্ঘ সাত বছর ধরে গৃহপরিচারিকার কাজ করে আসছিল ফারজানা। শুরুরদিকে ভালোভাবে কাজ করতে পারলেও গত এক বছর ধরে অমানবিক নির্যাতন শুরু হয়। দিনে দিনে বাড়তে থাকে নির্যাতনের মাত্রা। গত বছর করোনায় আক্রান্ত হয়ে মারা যান গৃহকর্তী লাবলী ইউসুফ। এরপর ফারজানা কাজ করে লাবলীর মেয়ে সুমির বাসায়। সেখানেই ফারজানার ওপর চলতো বর্বর নির্যাতন।

মেয়েকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ দেখে দিশেহারা বাবা মো. বেলাল বলেন, তার মেয়ে সাত বছর ধরে গৃহকর্তী লাবলীর বাসায় কাজ করতো। করোনায় তিনি মারা যাওয়ার পর তার (লাবলী) মেয়ে সুমির কাছে থাকতো। গত এক বছর ধরে সুমি তার মেয়েকে নির্যাতন করতো।

ভুক্তভোগী মেয়ের বাবা বলেন, কোনো ভুল হলেই মারধর করতো। কয়েকদিন আগে টয়লেটে আটকে রেখে উলঙ্গ করে নির্যাতন করে। তারপর হারপিক খাইয়ে দেয়। কিছু হলেই সুমি ও তার ভাই হিরন নির্যাতন চালাতো।

ফারজানার বাবা বলেন, আমার সাথে দেখা করতে দিত না। দেখা করতে আসলে ভেতরেও ঢুকতে দিত না। শুধু মোবাইলে কথা বলতে দিত। আর মোবাইলে নির্যাতনের কথা না বলার জন্য ভয় দেখাতো। কিন্তু গৃহকর্তী লাবলী যখন ছিল তিনি ফারজানাকে অনেক আদর করতো।

তিনি বলেন, গত ১৪ জানুয়ারি ফারজানাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে, পা দিয়ে পেটের মধ্যে পাঁচ-ছয়টি লাথি মারে। এর ফলে মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়লে তাকে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়।

দুই ছেলে ও এক মেয়ের জনক বেলাল জানান, রাজমিস্ত্রী হিসেবে কাজ করতেন তিনি। একটি দুর্ঘটনায় তার পা ভেঙ্গে যাওয়ায় তিনি মেয়েকে কাজে দিতে বাধ্য হন। তাদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা