জাতীয়

পৃথক ঘটনায় ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

রাজধানী প্রতিনিধি: রাজধানীতে পৃথক ঘটনায় ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন, রামপুরায় নির্মাণ শ্রমিক আব্দুল কাদের (২২) ও কদমতলীতে মো. মামুন (১৮)।

মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকালে এ ঘটনা দুটি ঘটে।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে সাড়ে সাতটা থেকে আটটা এই আধা ঘণ্টা ব্যাবধানে দু’জনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

রামপুরায় মৃত আব্দুল কাদেরের চাচাতো ভাই নুর নবী জানান, ওয়াবদা রোডে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতেন কাদের। সেখানে কাজ শেষে গোসল করার জন্য বেজ মেন্টে অপেক্ষা করার সময়ে পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে রাত ৮টায় মৃত ঘোষণা করেন।

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার জয়া গ্রামের আব্দুল সাদেক খা’য়ের ছেলে আব্দুল কাদের।

অপর দিকে, একই দিন বিকালে মাতুয়াইল মেডিকেলের সামনে একটি নির্মাণাধীন ভবনের ২য় তলায় নির্মাণ সামগ্রী (বাশ কাঠ) উঠানোর সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যান নির্মাণ শ্রমিক মামুন। সেখান থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাড়ে সাতটায় মৃত ঘোষণা করেন।

এসব তথ্য জানিয়েছেন মৃতের চাচতো ভাই আতিকুর রহমান।

লালমনিরহাট জেলার, হাতীবান্ধা উপজেলার মো. মন্টু মিয়ার ছেলে মামুন। তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা