জাতীয়

ধলেশ্বরীতে ট্রলারডুবি: আরও ৩ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় ৬ দিনের মাথায় আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার (১০ জানুয়ারি) সকালে আবদুল্লা ও তামিম এর মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নৌ পুলিশ।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস জানান, এ ঘটনায় এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন।

উল্লেখ্য, ৫ জানুয়ারি সকাল ৯টায় ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এম বি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। এতে অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন ১০ জন।

এ ঘটনায় লঞ্চের মাস্টার মো. কামরুল হাসান, চালক মো. জসিমউদ্দিন ভূইয়া ও সুকানী মো. জসিম মোল্লাকে আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন বিআইডব্লিউটিএ'র উপপরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য। লঞ্চটিও জব্দ করা হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা