জাতীয়

সংলাপে বিএনপিকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপে বসতে আগামী ১২ জানুয়ারি বিএনপিকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (৫ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছন প্রেস উইং।

বিএনপি ছাড়াও রাষ্ট্রপতি ন্যাশনাল পিপলস পার্টিকেও একই দিনে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বলে বঙ্গভবনের প্রেস উইংয়ের ফেসবুক পেজে বলা হয়েছে। তবে গত ২৭ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ‘আলোচনায় কোনো ফল হবে না’ জানিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আমন্ত্রণ পাওয়ার পরও কেন সংলাপে অংশ নেবে না এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাঠাতে পারে দলটি। বিএনপি আগামী সাধারণ নির্বাচন তদারকি করতে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ নিতে রাষ্ট্রপতিকে অনুরোধ করবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বঙ্গভবনের প্রেস উইং জানায়, মঙ্গলবার আরও ৯টি রাজনৈতিক দলকে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ পর্যন্ত ২৭টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছেন। এ পর্যন্ত ৫টি রাজনৈতিক দল- বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এবং ইসলামী আন্দোলন, বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

জানা গেছে, কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। সংবিধান অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতিকে নতুন ইসি গঠন করতে হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা