পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ
জাতীয়

বিদেশের টাকায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে

নিজস্ব প্রতিবেদক: বিদেশ থেকে টাকা এনে অনেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় জুমবাংলা ইউথ ফাউন্ডেশনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বলেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এখন সময় এসেছে তাদের রুখে দেয়ার। এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। পেছন থেকে অনেকে দেশের উন্নয়নকে খামছে ধরার চেষ্টা করছেন৷ তবে আমরা সকল ষড়যন্ত্রের শিকল ভেঙে সামনে এগিয়ে যাবো।

ড. বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। উন্নয়নের বিষয়ে বিশ্বের কাছে বাংলাদেশ বিস্ময়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা