আব্দুর রব
জাতীয়

শেরেবাংলা নগরে ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঢামেক: রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুর রব (১৮) নামের আহত কিশোর মারা গেছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় আসাদগেটে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত আব্দুর রব মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মৃত জাকির হোসেনের ছেলে। আব্দুর রব পেশায় ব্রাদার্স পরিবহনের হেলপার ছিলেন।

আহতের বোন মোছাঃ সুমি জানান, রব সাভারের বলিয়াপুরে থাকেন। বড় ভাই রানা মোহাম্মদপুরে থাকেন। বৃহস্পতিবার বিকেলে আসাদগেট ফুট ওভারব্রিজের নিচে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিল। সেখানে ৫/৬ জন ছিনতাইকারী তার পেটে, বাম পায়ের রানে ও হাঁটুর নিচে ছুরিকাঘাত করে তার কাছে থাকা মানিব্যাগে নিয়ে পালিয়ে যায়। সেখানে তিন হাজার টাকা ছিল। পরে খবর পেয়ে রবকে আহত অবস্থায় রাত সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক এসআই এমরান হাসান তিনি জানান, আহত রব ঢামেকে চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় শুক্রবার সকালে মারা গেছেন বলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেছেন।

তিনি আরও জানান, ঘটনাটি ছিনতাই না অন্যকিছু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সান নিউজ/মোস্তাফিজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা