ট্রেনে কাটা পড়ে নিহত
জাতীয়

কমলাপুরে ট্রেনে কাটা পড়ে নিহত কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কমলাপুরে ট্রেনে কাটা পড়ে তারেকুজ্জামান বকুল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পেশায় তিনি হাইকোর্টের প্রশাসনিক কর্মকর্তা (জুডিশিয়াল সেকশন)।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তারেকুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, ঢাকা কমলাপুর রেলওয়ে উপ-পরিদর্শক এসআই মো. শাহজাহান।

রেলওয়ে উপ-পরিদর্শক বলেন, কমলাপুর রেলস্টেশন ২নং লাইন ২ নং প্লাটফর্মে অসতর্কতাবশত হেঁটে যাওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এসআই শাহজাহান বলেন, খবর পেয়ে দুপুর দেড়টায় সেখান থেকে তার মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, তিনি সেখানে কেন গিয়েছিলেন সে বিষয়ে পরিবারের সাথে কথা বলে এখনও কোন কিছু জানা যায়নি।

এটি আত্মহত্যা না অন্য কিছু বিষয়টি তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।

অন্যদিকে কমলাপুরে তিনি কেন গিয়েছিলেন সে বিষয়ে তার স্বজনরা কোন কিছু বলতে পারেনি।

মৃতের স্ত্রী কুলসুম আরা খাতুন জানান, সকালে বাসা থেকে হাইকোর্টে অফিসের উদ্দেশ্যে গিয়েছিলো। আমি নিজেও শিল্প মন্ত্রণালয়ে চাকরি করি। দুপুরে অফিসে নামাজ পড়ছিলাম, সে সময় মোবাইলে খবর পাই সে দুর্ঘটনার শিকার হয়েছে।

সান নিউজ/মোস্তাফিজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা