জাতীয়

ইসি গঠন: রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক: একটি স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সোমবার (২০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। প্রথম দিনই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় আলোচনায় বসবেন সংসদে প্রতিনিধিত্বকারী প্রধান বিরোধীদল জাতীয় পার্টি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

সংলাপের বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, প্রধান বিরোধীদল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বঙ্গভবনে আলোচনায় বসবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সঙ্গেই রাষ্ট্রপতি আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। খুব অল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে। এ লক্ষ্যে একদিনে একাধিক দলের সঙ্গেও বৈঠক হতে পারে, এমন ইঙ্গিত মিলেছে বঙ্গভবন থেকে। আগামীকাল মঙ্গলবার বৈঠক হবে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের (ইনু) সঙ্গে।

তিনি বলেন, মাঝামাঝি পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে আওয়ামী লীগের সঙ্গে সংলাপ।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা