জাতীয়

ড. ইউনূসকে ডা. জাফরুল্লাহর অভিনন্দন

সান নিউজ ডেস্ক: নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার (১৯ ডিসেম্বর) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পাঠানো এক বিবৃতিতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর এই অভিনন্দন বার্তার কথা জানানো হয়। অভিনন্দন বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ ফাউন্ডেশন কর্তৃক 'চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কারে ভূষিত হওয়ায়’ তাকে প্রাণঢালা অভিনন্দন জানান।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘স্বাধীনতা যুদ্ধ থেকে আরম্ভ করে এ পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস সমাজের দরিদ্র জনগোষ্ঠীকে স্থায়ীভাবে উদ্ধার করার জন্য প্রতিষ্ঠা করেন ‘গ্রামীণ বাংক’। বিংশ শতাদ্বীর শেষভাগে আধুনিক বিশ্বে তিনি যে ক্ষুদ্র ঋণ ধারার প্রবর্তন করেন তা যুগান্তকারী সৃষ্টি, যার ফলে তিনি নোবেল বিজয়ী হন। বিশ্বে বাংলাদেশর সম্মান উচ্চতার শিখরে নিয়ে যান।’

বাংলাদেশের উজ্জল জীবন্ত নক্ষত্র অধ্যাপক ড. ইউনূসের দীর্ঘায়ু কামনা করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি আরও বলেন, ‘আমার আশা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয়ভাবে ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানিত করে তাঁর পরামর্শ নিয়ে দেশের প্রশ্নবৃদ্ধ সমস্যাগুলো সমাধানে উদ্যোগী হবেন।’

প্রসঙ্গত, অধ্যাপক ড. ইউনূস ১৯৭৮ সাল থেকে নানা জাতীয় ও আন্তর্জাতিক ১৪৫টি পুরস্কারে ভূষিত হন। এ যাবৎ তাকে সারা পৃথিবীর ৪৮টি বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করেছে। তার প্রতিটি পুরস্কার অর্জন বাংলাদেশের ভাবমূর্তি সারা পৃথিবীতে উজ্জল করেছে। বিশেষত ড. মুহাম্মদ ইউনুসের জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কার সারা বিশ্বে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা