জাতীয়

বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক: সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ৭ জন। রোববার (১৯ ডিসেম্বর) পুরস্কার ও পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।

আগামী শুক্রবার (২৪ ডিসেম্বর) একাডেমির সাধারণ পরিষদের ৪৪তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে সাতটি পুরস্কার প্রদান করা হবে।

এবার রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন ড. আতিউর রহমান। মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন ইনাম আল হক। সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম। মযহারুল ইসলাম কবিতা পুরস্কারে ভূষিত হয়েছেন সুকুমার বড়ুয়া।

প্রথমবারের মতো ২০২১ সালে প্রবর্তিত অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কারে ভূষিত হয়েছেন ফেরদৌসী মজুমদার। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন ড. তসিকুল ইসলাম রাজা। ‘করোনা বৃত্তান্ত’ বইয়ের জন্য হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান লেখক পুরস্কারে ভূষিত হয়েছেন সৌমিত্র চক্রবর্তী।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা