জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ২, আহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজির যাত্রী চালকসহ নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছেন আরও দু’জন। রোববার (১৯ ডিসেম্বর) সাড়ে দশটায় ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন, যাত্রী ফাতেমা আক্তার পান্না (৪০), চালক মোঃ স্বপন (৩৫)। এছাড়া আহত হয়েছেন, ফাতেমার দুই ছেলে সাকিব (১৩) ও ছোট ছেলে রাইসুল আলম (১০)। মৃত ফাতেমার স্বামী দুবাই প্রবাসী শাহ আলম, কুমিল্লা, বরুড়া, আড্ডা গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, মৃত স্বপন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকা গ্রামের মৃত মোঃ শহীদের ছেলে। তবে কাফরুলের ইব্রাহিমপুরে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলের জনক ছিলেন স্বপন। এছাড়া তিনি দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল তৃতীয়।

নিহতের পান্নার বোন জামাই কোভিদ হোসেন জানান, গত দুদিন আগে ফাতেমা আক্তার দুই ছেলেকে নিয়ে তার খালাতো বোন, নাজনীনের বাড়ি সানারপাড় এলাকায় বেড়াতে গিয়েছেন। সেখান থেকে সিএনজিযোগে তার বড় বোন শিল্পীর বাসা দক্ষিনখানে যাচ্ছিলেন। সিএনজি খিলগাঁও বনশ্রী এলাকায় পৌঁছানো মাত্র অছিম পরিবহনের একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়, এতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি চালক ও যাত্রী গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। এর কিছু সময় পর ফাতেমা আক্তারকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই সহোদর ভাই সাকিব ও রাইসুল আলম চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহ দু’টি মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানা অবগত রয়েছেন বলেও জানান তিনি।

সান নিউজ/মোস্তাফিজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা