জাতীয়

মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে তথ্য প্রযুক্তি আইনে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত এ মামলার আবেদন খারিজ করেন।

এর আগে, রোববার (১২ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. জিয়াউর রহমান এ মামলার আবেদনটি বিবেচনার জন্য গ্রহণ করে পরে আদেশের জন্য রাখেন।

আবেদনটি খারিজের পর রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতে থাকা রাষ্ট্রপক্ষের কৌশুলি অ্যাডভোকেট ইসমত আরা সাংবাদিকদের বলেন- তিনটি পর্যবেক্ষণে আদালতের বিচারক ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন।

এর মধ্যে প্রথম পর্যবেক্ষণ রয়েছে- যাকে কেন্দ্র করে এ মামলার আবেদন জানানো হয়েছিল (জাইমা রহমান) তিনি নিজে আদালতে এসে এই মামলাটির আবেদন করেননি। মামলার বাদী একজন রাজনৈতিক ব্যক্তি।

দ্বিতীয় পর্যবেক্ষণ হচ্ছে- মামলার আবেদনে ঘটনার দিন ১ ডিসেম্বর উল্লেখ করা হয়েছে। আর মামলার আবেদন করা হয়েছে ১২ ডিসেম্বর। এ সময়ের মধ্যে জাইমা রহমান প্রাথমিকভাবে থানায় কোনো জিডি বা অভিযোগ দায়ের করেননি। যদি তিনি করতেন আর থানা সেই জিডি বা অভিযোগ না গ্রহণ করতো তাহলে ভুক্তভোগী আদালতের আশ্রয় নিতে পারতেন। কিন্তু তিনি থানায় না গিয়ে বিলম্বিত সময়ে সরাসরি আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার জন্য আবদেন করেছেন।

তৃতীয় পর্যবেক্ষণে বলা হয়েছে- ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে একই অভিযোগে একই আবেদন দেশের বিভিন্ন জেলায় করা হচ্ছে। আদালত মনে করে- একই অভিযোগে একাধিক আদালতে মামলা হাওয়াটা বাঞ্ছনীয় নয়। এ ঘটনায় দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও কোনো আশঙ্কা নেই। এমন কোন পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ নিজেই বাদী হয়ে এ মামলার আবেদনটি করত।

এছাড়া মামলায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো উল্লেখ করে এই মামলার আবেদন করা হয়েছিল তার কোনো উপাদান পাওয়া যায়নি বলে মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে।

এর আগে, রোববার (১২ ডিসেম্বর) ব্যারিস্টার জাইমা রহমান সর্ম্পকে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী, কুৎসিত ও মর্যাদাহানীকর মন্তব্য করায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। দুপুরে বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা