জাতীয়

বার্ষিক কর্মসম্পাদন তালিকায় এবার ঢাকা ওয়াসা প্রথম

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সেবা সংস্থাগুলোর বার্ষিক কর্মসম্পাদনের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে ওয়াসা। বার্ষিক কর্মসম্পাদনের ১০০ নম্বরের মধ্যে ওয়াসার অর্জন ৯৮ দশমিক ২৭ নম্বর।

শনিবার (৪ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

তিনি বলেন, 'বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২০-২১ অর্থবছর) ঢাকা ওয়াসা সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি স্থানীয় সরকার বিভাগের ২০ টি দপ্তর, সংস্থা, সিটি করপোরেশনের মধ্যে প্রথম স্থান লাভ করেছে। ২০২০-২১ অর্থবছরে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমানকসমূহ মূল্যায়নে ১০০ নম্বরের বিপরীতে ঢাকা ওয়াসা ৯৮.২৭ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে। গত অর্থ বছরে ঢাকা ওয়াসা তৃতীয় স্থান লাভ করেছিল এবং তার আগের বছর আমরা প্রথম হয়েছিলাম। এ মূল্যায়ন ঢাকা ওয়াসা’র সার্বিক কাজের অগ্রগতির একটি বড় সূচক।'

তিনি বলেন, 'কার্যক্রম ঢাকা ওয়াসার সেবা কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হচ্ছে। এ নগরীর একটি মানুষও যেন পানি সেবার বাইরে না থাকে- এ আমাদের অঙ্গীকার।'

রাজধানীতে পানির সমস্যা নেই জানিয়ে তিনি বলেন, 'ঢাকা শহরে পানির সমস্যা কোথাও নেই। কিছু জায়গায় কারিগরি সমস্যা বা পকেট সমস্যা রয়েছে। সেগুলো সমাধানে আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি।'

ভূগর্ভস্থ পানি উত্তোলন না করে নদীর পানিকে পরিশোধন করে ব্যবহার উপযোগী করতে কাজ করছে ঢাকা ওয়াসা। বর্তমানে ৩৪ শতাংশ পানি আসছে নদী থেকে। যা ৭০ শতাংশে নিয়ে যেতে চায় ঢাকা ওয়াসা। এমন তথ্য জানিয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, 'এখন পর্যন্ত ৩৪ শতাংশ ভূ উপরস্থ পানি ও ৬৬ শতাংশ ভূগর্ভস্থ পানি দিচ্ছি। আমাদের দুটি প্রকল্প চলমান আছে। সেগুলো শেষ হলে আমাদের যে লক্ষ্য, ৭০ ভাগ ভূ উপরস্থ পানি সরবরাহ করা। সে লক্ষ্য আমরা অর্জন করতে পারব।'

তিনি বলেন, 'কোভিডের সময় যখন সব দিকে লকডাউন ছিল, তখনও কিন্তু একদিনের জন্যও ওয়াসার পানি সরবরাহ বন্ধ ছিল না।'

ঢাকা শহরে পানি সরবরাহের নেটওয়ার্ক পদ্ধতি নতুন করে সাজাচ্ছে ওয়াসা। ডিস্ট্রিক্ট মিটার এরিয়া বা ডিএমএ নামে একটি নেটওয়ার্ক পদ্ধতি শুরু করেছে ওয়াসা। সে কাজের অর্ধেক এরই মধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকৌশলী তাকসিম এ খান।

তিনি বলেন, 'পানির ডিস্টিবিউশন নেটওয়ার্ক আমরা হাতে নিয়েছি। এটা অনেক বড় কাজ। ঢাকার শহরের পানি সরবরাহের পুরো পদ্ধতি পরিবর্তন করে ডিএমএ প্রকল্প হাতে নিয়েছি। বিশ্বের অনেক দেশ এত বড় কাজ হাতে নিতে চায়নি। আমরা বেশ খানিকরা নাগরিক সমস্যা সমাধান করছি। ১৪৪ টি ডিএমএ নেটওয়ার্কে মধ্যে ৭১টি ডিএমএ প্রস্তুত করতে পেরেছি। এই নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্কে মাধ্যমে চলবে। এর মাধ্যমে ঢাকা শহরের পানি সরবরাহের সমস্যা অনেকাংশে সহজতর হবে।'

সিস্টেম লসের বিষয়ে তিনি বলেন, 'সিস্টেম লস দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ৩৫ শতাংশ। কোনো কোনো দেশে ৬০ শতাংশ পর্যন্ত। আমাদের যাত্রার সময় ৩৫ শতাংশ ছিল। ডিএমএ করার পর ৫%, ৬% এমনকি কোথাও ১%। আন্তর্জাতিক মানদন্ডে ২৫ শতাংশটা সন্তোষজনক। তবে আমরা অনেক আগেই এর নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। দক্ষিণ এশিয়ার কোনো দেশে সিঙ্গে ডিজিটে সিস্টেম লস নেই। আমাদের সম্পূর্ণ ডিএমএ হলে পানির কোনো সমস্যা থাকার কথা না। কোয়ালিটি নিশ্চিত হবে।'


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা