সংগৃহীত ছবি
জাতীয়

প্রথম আলো অফিসে আন্দোলনকারীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর অফিসের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অবস্থান নিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর থেকে অবস্থান নেয় আন্দোলনকারীরা।

আরও পড়ুন: যাত্রাবাড়ী ও ডেমরায় বিজিবি মোতায়েন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান জানান, সোমবারও আন্দোলনকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছেন। এ সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ব্যাপক সদস্য মোতায়ন রয়েছে।

আন্দোলনকারীরা কি দাবি জানিয়ে অবস্থান নিয়েছে জানতে চাইলে তিনি বলেন, আন্দোলনকারীদের দাবিটা আসলে কি, সেই বিষয়ে আমরা নিজেরাও পরিষ্কার না।

তার আগে রোববার (২৪ নভেম্বর) প্রথম আলো কার্যালয়ের সামনের সড়কে দিনভর অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে একদল ব্যক্তি। এই কারণে রাজধানীর বৃহত্তম কাঁচাবাজারের আড়ত কারওয়ান বাজারের প্রধান সড়কটিতে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করে। এর পরে সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথ বাহিনী তাদের সরিয়ে দেয়। এই পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় বিশৃঙ্খলাকারীদের আঘাত ও তাদের ছোড়া ইট-পাটকেলে পুলিশের ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা