জাতীয়
ড্যাপের গেজেট শীঘ্রই

প্রযুক্তির দক্ষতায় টেকসই উন্নয়ন নিশ্চিতে সক্ষম আমরা

নিজস্ব প্রতিবেদক: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, প্রযুক্তির দক্ষতা ও অভিজ্ঞতার সঠিক প্রয়োগের মাধ্যমে আমরা টেকসই উন্নয়ন নিশ্চিতে সক্ষম হবো। তাই প্রযুক্তিগত দক্ষতার দিকে বর্তমান সরকার বেশি গুরুত্ব দিচ্ছে।

তিনি আরো বলেন, রাজধানী ঢাকার পরিকল্পিত ও টেকসই উন্নয়নের জন্য ঢাকা ডিটেইলড এরিয়া প্লান ড্যাপ এর খসড়া প্রণয়ন করা হয়েছে। আশা করি খুব শীঘ্রই গেজেট আকারে প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর পুরকৌশল বিভাগের উদ্যোগে আইইবি সদর দফতরের কাউন্সিল হলে Surfside, Florida Building Collapse of June 2021 & ACI 318 Building Code Requirements for Structural Concrete শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আইইবি পুরকৌশল বিভাগের সম্পাদক ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, আইইবি পুরকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মুনাজ আহমেদ নূর। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। সেমিনারে অনলাইনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ইন্টারন্যাশনাল কোড কাউন্সিলের কনসালটেন্ট এবং এস.কে. ঘোষ এসোসিয়েটস, এলএলসি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড. সত্যেন্দ্র কুমার ঘোষ (এস.কে. ঘোষ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান। মূল প্রবন্ধের উপর আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. শামীম আখতার এবং আরবান রেজিলিয়েন্স প্রকল্পঃ রাজউক অংশের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ হেলালী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু)।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি ঘনবসতিপূর্ণ দেশ। অন্যদিকে একটি দুর্যোগ প্রবণ এলাকা এ দেশের অবস্থান তিনটি মহাদেশীয় টেকনিকেল প্লেটের সংযোগস্থলে অবস্থান হওয়ায় বাংলাদেশ সর্বোচ্চ ভূমিকম্প ঝুঁকির মধ্যে অবস্থান করছে। তাছাড়া প্লাইস্টোসিন যুগ এর ফলন ভূমি এবং বৃহত্তর ব-দ্বীপ অঞ্চল হওয়ায় এদেশের মাটির গঠন অনেকটা কোমল প্রকৃতির।

তিনি বলেন, ঝড় জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগের কারণে এদেশের বহুতল ভবনের স্থায়িত্ব কমে যায়। ফলে একদিকে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আমাদেরকে যেমন বহুতল ভবন নির্মাণের দিকে গুরুত্ব দিতে হচ্ছে, অন্যদিকে স্থাপনার স্থায়িত্ব বাড়াতে তেমন প্রযুক্তিগত উন্নয়ন নির্মাণ সামগ্রী ও উন্নত নির্মাণ নিশ্চিত করতে হচ্ছে। এক্ষেত্রে আমাদের প্রকৌশল জ্ঞান ও অভিজ্ঞতা টেকসই অবকাঠামো নির্মাণে বড় ভূমিকা পালন করছে।

আন্তর্জাতিক অঙ্গনে এদেশের প্রকৌশলীদের কৃতিত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের অন্যান্য নামকরা স্থাপত্য-স্থাপনা নকশা প্রণয়ন করেছে এদেশের অভিজাত ও মেধাবী প্রকৌশলীরা। তাদের সেই দক্ষতা ও অভিজ্ঞতা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে টেকসই স্থাপনা নির্মাণের পাশাপাশি ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা আমাদের জন্য সহজ হবে। যা দেশের প্রেক্ষাপটে অত্যন্ত অত্যন্ত প্রয়োজন। এসময় তিনি বিদেশে অবস্থানরত খ্যাতমান প্রকৌশলীদের দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, বিএনবিসি কোড কোনভাবেই অমান্য করা যাবে না। বিএনবিসি কোড মেনে বিল্ডিং নির্মাণ করতে হবে। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে কোডকে বাস্তব ভিত্তিক করতে হবে। তাহলে দূর্ঘটনা এড়ানো সম্বব। বিএনবিডি কোডকে যেন কোনভাবেই ষড়যন্ত্রেও বেড়া জালে আটকে না থাকে সেই আহবান জানান তিনি।

আইইবি পুরকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মুনাজ আহমেদ নূর বলেন, একটি বিল্ডিং কাজ শুরু করার আগেই এর ডিজাইন ঠিক মত চুড়ান্ত করতে হবে। বিল্ডিং এর ডিজাইন যদি চুড়ান্ত না করেই কাজ শুরু করা হয় বা ডিজাইনমত বিল্ডিং না করা হয় তাহলে দূর্ঘটনা সম্বাবনা রয়ে যায়। এছাড়া বিল্ডিং তৈরীতে ব্যবহারিত জিনিসপত্রর গুণগতমান ঠিক রাখতে হবে। বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে তিনি দক্ষ প্রকৌশলীদের পরামর্শ গ্রহণের আহ্বান জানান।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা