ছবি: সংগৃহীত
জাতীয়

ডিএনসিসি এলাকায় তৈরী হবে আধুনিক নৌরুট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসি এলাকায় জলাধারগুলোকে উদ্ধার, সংরক্ষণ ও যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে তৈরী করা হবে দৃষ্টিনন্দন আধুনিক নৌরুট।

গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিলের এমফিথিয়েটারে আয়োজিত ১৬ দিনব্যাপী "বিজয়ের ৫০ বছর লাল সবুজের মহোৎসব" এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার প্রেরণা বঙ্গবন্ধুর আদর্শেই সমোজ্জ্বল। তাই তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে নগরপিতা হিসেবে নয় নগরবাসীর সেবক হিসেবেই কাজ করে যেতে চান।

মোঃ আতিকুল ইসলাম বক্তৃতায় মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে জনকল্যাণে গৃহীত ও বাস্তবায়িত নানামূখী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, ডিএনসিসি প্রবর্তিত সবার ঢাকা অ্যাপস ব্যবহার এখন যেকোন নাগরিক তার সমস্যা কিংবা মতামত খুব সহজেই উপস্থাপন করে দ্রুততম সময়ের মধ্যেই সমস্যার সমাধান সমাধান পেয়ে যান।

ডিএনসিসি মেয়র বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইতোমধ্যেই চীনের "চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সাথে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছে।

মোঃ আতিকুল ইসলাম বলেন, রাজধানীর আমীন বাজারএলাকায় ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্রকল্পটিতে প্রতিদিন সর্বমোট ৩ হাজার মেট্রিক টন কঠিন বর্জ্য ব্যবহার করা হবে।

তিনি বলেন, রাজধানীর কল্যাণপুরের জলাধারকে ঘিরে একটি অত্যাধুনিক হাইড্রো ইকোপার্ক নির্মাণ করা হবে।

ডিএনসিসি মেয়র বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই এর সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালি সংযুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা