ছবি: সংগৃহীত
জাতীয়

বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার রামপুরায় বাসের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উত্তেজিত জনতা ঘটনাস্থলে সড়ক অবরোধ এবং কয়েকটি বাসে অগ্নিসংযোগ করেছে। সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে রামপুরা বাজারের সামনে দুর্ঘটনাটি ঘটে।

রামপুরা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, রামপুরা বাজারের সামনে বাসচাপায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছে।

উপ-পরিদর্শক মো. মারুফ বলেন, রাত পৌনে ১১টার দিকে ঘটনাটি ঘটে রামপুরা কাঁচাবাজারের সামনে। অনাবিল বাসের চাপায় একজন মারা গেছেন। নিহতের না-পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। অনেকে বলছে, নিহত ব্যক্তি শিক্ষার্থী। তবে আমরা নিশ্চিত নই। উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তর কন্ট্রোল রুমের অপারেটর জিয়া বলেন, জনতা রামপুরা বাসে আগুন দিয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা