জাতীয়

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ-ভারত

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। এছাড়া ভূকম্পনে কেঁপে উঠেছে পার্শ্ববর্তী দেশ ভারতের উত্তরবঙ্গ-পশ্চিমবঙ্গসহ বিভিন্ন অঞ্চল। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে দেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে, ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের হাখা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিম ও ভারতের মিজোরামের থেনজল থেকে ৭৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

অন্যদিকে, ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটে জানানো হয়, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ৬.১ মাত্রার ভূমিকম্পটি সৃষ্টি হয়।

এছাড়া ইউরোপিয়ান সিসমোলজিক্যাল আর্থকোয়াক সেন্টার (ইএসএমসি) বলছে, ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমার-ভারত সীমান্তে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮। ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।

অন্যদিকে, ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ত্রিপুরার অমরপুরের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ১৮১ কিলোমিটার, ত্রিপুরার বেলোনিয়ার পূর্ব ও দক্ষিণ-পূর্বে ১৮৮ কিলোমিটার, মণিপুরের ময়রাঙের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ২০০ কিলোমিটার, ত্রিপুরার ধরমনগরের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ২০৯ কিলোমিটার এবং মণিপুরের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ২১৩ কিলোমিটার দূরে অবস্থান করছে সেই উৎসস্থল। মিজোরামের থেনজলের দক্ষিণ-পূর্ব থেকে ভূমিকম্পের উৎসস্থলের দূরত্ব ছিল ৭৩ কিলোমিটার।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা