জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রী মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেক্ট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত মিস্ত্রির নাম আরিফুল ইসলাম সোহেল(৩২)।

রোববার(২১নভেম্বর) দুপুরে সাতারকুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের মামাতো ভাই সুজন জানায়, সাতারকুল এলাকা সোহেলের নিজের ওয়ার্কশপ গ্রিল এন্ড ওয়েল্ডিংএর দোকান রয়েছে। সেখানে পাশেই একটি নবনির্মিত দোকানে কাজ করতে গিয়েছিলেন সেখানে লোহার পাইপ ওঠানোর সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে বিকেল সোয়া তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত সোহেল উত্তর বাড্ডা সাতারকুল এলাকার স্থায়ী বাসিন্দা মো. আবুল হোসেনের ছেলে। স্ত্রী মেঘলা আক্তার সহ পরিবারের সাথে নিজ বাড়িতে থাকতেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা