ফাইল ছবি
জাতীয়

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে থাকছে না বয়সের শিথিলতা

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসেই আসতে পারে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি। আগামী দু-একদিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শূন্যপদে চাহিদা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (বিপিএসসি) পাঠানোর কথা রয়েছে।

এদিকে করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর সরকারি নিয়োগ পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল। তাই নতুন বিসিএস পরীক্ষায় বয়সের কোনো শিথিলতা থাকবে না।

রোববার (২১ নভেম্বর) বিপিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিপিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ‘৪৪তম বিসিএস’র চাহিদা আগামী দু-একদিনের মধ্যে পাওয়ার কথা রয়েছে। আমাদের সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চাহিদা পেলে দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে এবার বয়সসীমা শীতলতার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা এখনও আমরা পাইনি।’

মূলত নতুন এ বিসিএস পরীক্ষায় বয়সের কোনো শিথিলতা থাকছে না। স্বাভাবিক নিয়ম অনুসরণ করে আগ্রহী প্রার্থীদের কাছে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন চাওয়া হবে। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর সরকারি নিয়োগ কার্যক্রম স্থগিত থাকলেও বয়স সময়সীমার বিষয়ে কোনো শিথিলতা থাকছে না।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা